সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লামায় ‘নতুন কুঁড়ি’ এর প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি :

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি-২০২৫’ পুনরায় শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে এক প্রচারণাবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল-মারুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা রিনা আক্তার, স্থানীয় সাংবাদিকবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের পরিচালকবৃন্দ ও অভিভাবকগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নতুন কুঁড়ি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চার সঙ্গে বেড়ে উঠবে।’

সভায় সহকারী তথ্য অফিসার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রতিযোগিতার গুরুত্ব ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান পরিবেশনা উপস্থিত সবাইকে আনন্দিত করে তোলে। সভা শেষে নতুন কুঁড়ি-২০২৫ এর সফলতার জন্য সবার সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park