সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লামা মুখ ক্রীড়া সংস্থার উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

লামামুখ স্থানীয় যুব সমাজের মধ্যে ফুটবলের প্রবণতা বাড়ানো এবং খেলার মাঠে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার মহৎ লক্ষ্য নিয়ে লামা মুখ ক্রীড়া সংস্থার এবছর প্রথমবারের মতো আয়োজিত হলো উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার ২১/৮/২৫ লামামুখ মাঠে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মঈন উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার লামা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি কাজী ইব্রাহীম, আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন রফিক, উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান আকবর মুমিন ও লামামুখ ক্রীড়া সংস্থার সভাপতি ও লামা পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী ম্যাচে আলীকদম মংলা পাড়া একাদশ বনাম মাতামুহুরি কলেজ মুখোমুখি হয় ৪-০ গোলে আলীকদম একাদশ জয়ী হয়ে টুর্নামেন্টে তাদের প্রচেষ্টার একটি চমৎকার সূচনা করে।

লামা মুখ ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, এটি আমাদের সংস্থার এবছরের প্রথম ফুটবল টুর্নামেন্ট। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে লুকিয়ে থাকে বিশাল সম্ভাবনা।
স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে এই আয়োজন নিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ।
আমরা আগামীতেও এমন ক্রীড়া আয়োজন করে যাবো। কমিটির পক্ষ থেকে সকল ফুটবল প্রেমী দর্শকদের মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park