সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজারে ওষুধ কিনতে বেরিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) রাতে ওই গৃহবধূর স্বামী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৯) আগস্ট দুপুরে ওই এলাকার কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম সরকার।

আসামিরা হলেন- ভুল্লী কুমারপুর এলাকার ক্ষেণপাড়া গ্রামের বাসিন্দা মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান (৫২), একই গ্রামের মৃত রজব প্রাচে উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম (৪৮) ও ভুল্লী কলেজপাড়া এলাকার মোঃ নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন (২৩)। এরমধ্যে রাতেই হামিদুর রহমান ও ইসরাত জাহান নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ হওয়ায় প্রতিবেশী হামিদুর রহমান ও জাহেরুল ইসলাম প্রায়ই সময় রাস্তা-ঘাটে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওষুধ কেনার জন্য ভূল্লী বাজারে গেলে আসামীরা ভিকটিমকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। ভিকটিম যেতে না চাইলে তারা জোর করে একটি অটোরিকশায় তুলে দিয়ে খোশবাজারে নিয়ে যায়। এরপর একটি দোকানে পাউরুটি ও চা খাওয়ায়। তারপর আসামিরা ভিকটমকে মোটরসাইকেলে করে বালিয়া ইউনিয়নের জ্বীনের মসজিদে নিয়ে যায়। পরে জাহেরুল ইসলাম ভিকটিমকে একটি অটোভ্যানে করে কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যায় এবং তার ইসরাত জাহান নাসরিনের সহায়তায় তার বাড়িতেই হামিদুর ও জাহেরুল জোড়পূর্বক ভাবে পালাক্রমে ধর্ষণ করেন।

পরে ওই নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এঘটনার সময় ভিকটিমের স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে আসামীরা বিষয়টি মিমাংসার জন্য চাপ দেয়। ভিকটিম তাদের প্রস্তাবে রাজী না হয়ে স্বামীর সঙ্গে থানা পুলিশের দারস্ত হন। এরপর ঘটনাটি পুলিশ জানতে পেরে রাতে অভিযুক্তদের আটক করেন।

ভূক্তভোগী ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য কুমিল্লা থাকায় এবং আমার স্ত্রী মানসিক ভরসাম্যহীন হওয়ার এই সুযোগে হামিদুর ও জাহেরুল আমার স্ত্রীর সঙ্গে জঘন্যতম কাজ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park