সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে আ.লীগ সভাপতি আটক।

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় একটি গোপন বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। ওই বৈঠকে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে পুলিশের দাবি।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশি উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যান। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা ডিবি’র ওসি বজলুর রহমান ও উলিপুর থানার ওসি জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park