মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কেরানীগঞ্জে এক দিনে বুড়িগঙ্গা নদী হতে ৪ লাশ উদ্ধার।

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

শনিবার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট ও দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজ ঘাট

থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৪০ বছর ও যুবতীর বয়স প্রায় ৩৫ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর যুবতীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

নৌ-পুলিশ বরিশুর ফাড়ির উপপরিদর্শক মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাটে ভাসমান অবস্থায় ওই যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় যুবকের হাতের সাথে যুবতীর এক হাত বাধা ছিলো। ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। লাশ ফুলে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। তাদের পরিচয় শনাক্তে ফরেন্সিক দলকে অবগত করা হয়েছে।

এদিকে আজ শনিবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো অবস্থায় ছিল। ওই নারীর লাশ উদ্ধারের এক ঘণ্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৩ থেকে চার বছর। নিহত নারীর পরনে ছিল সালোয়ার কামিজ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park