সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খরনা ভাদাইকান্দি গ্রামের হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুর থানাধীন খরনা ভাদাইকান্দি গ্রামের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাব-৪ মিরপুরের সহযোগিতায় শাজাহানপুর থানা পুলিশ ২৪ আগস্ট ভোর সাড়ে ৫টায় ঢাকা মিরপুর থানাধীন মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

মামলার সূত্রে জানা যায়, ২৮ জুলাই ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে ভাদাইকান্দি গ্রামের মোঃ আল আমিন (৩০) নামের এক যুবক বগুড়া শহরের নিউমার্কেটে ব্যবসার কাজে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে গ্রামের একদল সন্ত্রাসী বাঁশের লাঠি, লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মারা যান।

ঘটনার পর নিহতের চাচা মোঃ জাহিদ হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪১, তারিখ-৩০-০৭-২০২৫)। মামলায় ১৩ জনকে আসামী করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ বাশির আহম্মেদ (২৬)
২. মোঃ নাজির হোসেন (২৮)
উভয়ের পিতা মৃত আঃ লতিফ, সাং-ভাদাইকান্দি, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে শাজাহানপুর থানায় সংঘটিত একাধিক গুরুতর মামলায় তাদের চার্জশীটভুক্ত আসামী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park