সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী সহ ০৫ জন জুয়ারী গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১৯০, তাং-২৪/০৮/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানাধীন ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, , ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টির জনৈকা মোছাঃ ওয়াহেদা(৬০) স্বামী-অজ্ঞাত সাং- ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টি, ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর ও জেলা- নীলফামারীর এর বাড়ির উত্তর দিকে ফাকা জায়গায় ইং-২৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ২১.১০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া জুয়া খেলারত আসামীগণ পলায়নের চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। আসামী মমিনুর ওরফে বকড়ী (৪৮), পিতা- মৃত বাবলু, ২। মোঃ আল আমিন(২৪) পিতা- মোঃ আফাজ উদ্দিন ৩। মোঃ আমিনুর ওরফে চায়না (২৪) পিতা- মৃত দুলাল ৪। মোঃ আরিফ (২০) পিতা- মোঃ বেলাল ৫। মোঃ আল আমিন (১৮) পিতা- মোঃ সোলাইমান সকলের সাং- ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টি, ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা- সৈয়দপুর , জেলা- নীলফামারীদের আটক করিতে সক্ষম হয়। অতঃপর জুয়ার আসর তল্লাশী করিয়া ০২ সেট পুরাতন তাস ও নগদ ৪৮০ টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামীদের মধ্যে ১নং আসামী মমিনুর ওরফে বকড়ী কে জিজ্ঞাসাবাদকালে সে অপ্রাসঙ্গিক/উল্টা পাল্টা কথা বার্তা বলিলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায় মমিনুর ওরফে বকড়ী একজন পেশাদার মাদক ব্যবসায়ী তাহার নিকট গাঁজা আছে। অতঃপর ধৃত আসামী মমিনুর ওরফে বকড়ী এর কথামত তার বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী আধা পাকা টিনশেড ঘরে তার দেখানো মতে স্টীলের আলমারীর ভিতরে সাদা পলিথিনের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় শুকনা গাঁজা মোট ৪০০ (চারশত) গ্রাম ও মাদক বিক্রয়ের নগদ ১০৮০/ টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। আসামী মমিনুর ওরফে বকড়ী (৪৮), পিতা- মৃত বাবলু, ২। মোঃ আল আমিন(২৪) পিতা- মোঃ আফাজ উদ্দিন ৩। মোঃ আমিনুর ওরফে চায়না (২৪) পিতা- মৃত দুলাল ৪। মোঃ আরিফ (২০) পিতা- মোঃ বেলাল ৫। মোঃ আল আমিন (১৮) পিতা- মোঃ সোলাইমান সকলের সাং- ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টি, ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী।

গৃহীত ব্যবস্থা: (ক) ধৃত আসামী ১। মমিনুর ওরফে বকড়ী (৪৮), পিতা- মৃত বাবলু, ২। মোঃ আল আমিন(২৪) পিতা- মোঃ আফাজ উদ্দিন ৩। মোঃ আমিনুর ওরফে চায়না (২৪) পিতা- মৃত দুলাল ৪। মোঃ আরিফ (২০) পিতা- মোঃ বেলাল ৫। মোঃ আল আমিন (১৮) এর বিরুদ্ধে সৈয়দপুর থানার মামলা নং-২৭, জিআর-১৭৬/২০২৫, তাং-২৫/০৮/২০২৫ খ্রিঃ। ধারা- ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়েছে।
(খ )ধৃত আসামী ১। মমিনুর ওরফে বকড়ী (৪৮), পিতা- মৃত বাবলু এর বিরুদ্ধে সৈয়দপুর থানার মামলা নং-২৮, জিআর-১৭৭/২০২৫, তাং-২৫/০৮/২০২৫ খ্রিঃ।
ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park