সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহন, র‍্যাব-৪ এর অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ০২।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আমার অহংকার- এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর আভিযানিক দল ২৫ আগস্ট ২০২৫ কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহনকালে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (২৪) এবং মোঃ হাসান(২১)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট ২০২৫ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জননী কুরিয়ার সার্ভিসে একটি গাঁজার পার্সেল এসেছে। তৎক্ষণাৎ সিপিসি-২, সাভার এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজার একটি পার্সেলসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (২৪)’কে গ্রেফতার করে। পরবর্তীতে অপর একটি অভিযানে পল্টন থানাধীন মুন্সি এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান পরিচালনা করে ৫.০৯ কেজি গাঁজার একটি পার্সেলসহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান(২১)’কে গ্রেফতার এবং তার দেওয়া তথ্যমতে পুরানা পল্টনে বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচলানা করে আরো ৪.৯৫ কেজি গাঁজার একটি পার্সেল উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park