সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমান করে তাবাস্সুম খান ইভানা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

তিনি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নতুনপাড়া এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কে এম ইলিয়াছের মেয়ে এবং বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের নাতনী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ১১টা থেকে ২৬ আগস্ট সকাল ৭টার মধ্যে যেকোনো সময়ে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইভানা।

সকালে দরজা বন্ধ দেখে নানা খোরশেদ আলম খান পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে তাকালে ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো নাতনীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইভানার মা জান্নাফুল নীলা স্বামী কে এম ইলিয়াছকে রেখে অন্যত্র বিয়ে করেছেন। ইভানা মাদ্রাসায় পড়াশোনা করতেন। মায়ের প্রতি অভিমান থেকেই তিনি এ চরম সিদ্ধান্ত নেন। মৃত্যুর আগে লেখা চিঠিতে ইভানা লিখে যান—“আমি কারোও আপন হতে পারলাম না।”

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park