সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাজাহানপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে গোলাম রব্বানী: “আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে জনগণ শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে”

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

সভায় গোলাম রব্বানী বলেন, “সাংবাদিকরা জাতির মেরুদণ্ড। আপনাদের লেখায় জাতির উত্থান যেমন ঘটে, আবার পতনও ঘটতে পারে। তাই জাতির বিবেক হিসেবে সত্য প্রকাশের মাধ্যমে জনগণকে সঠিক তথ্য দিন।” তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায় এবং শান্তিতে বসবাস করতে চায়। আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় শান্তি আসবে না, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, “শ্রেষ্ঠ আইন হচ্ছে আল্লাহর আইন। ইতিহাস সাক্ষ্য দেয়, যেসব দেশে আল্লাহর আইন কার্যকর হয়েছে, সেসব দেশের মানুষ সুখ-শান্তিতে বসবাস করেছে। আমরাও যদি দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারি, তবে একটি সুন্দর সমাজ গড়তে সক্ষম হবো।”

গোলাম রব্বানী সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা চাই টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষ নিরাপদে যাতায়াত করুক, কাউকে যেন ভয় দেখানোর সাহস না থাকে। জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এ অধিকার আদায়ে কাউকে আন্দোলন করতে হবে না।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যাতে আর জুলুম-নির্যাতন না হয় এবং কোন স্বৈরাচারী শাসক ক্ষমতায় আসতে না পারে, সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান।

এছাড়া শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি সজিবুল আলম, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, কলামিস্ট মেজবাহুল আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park