
আশিক আহমেদ
স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ট্রাকভর্তি ভারতীয় পণ্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭৫ লাখ ৩৬ হাজার ২৮৮ টাকা।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঢাকা জেলার বন্দ মান্দাইল মনু বেপারীর ঢাল মারিয়া এন্টারপ্রাইজের সামনে থেকে ট্রাকভর্তি পণ্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। মোঃ সাইদুর রহমান (৪০), জেলা নওগাঁ
২। মোঃ রাসেল হাওলাদার (৩২), জেলা বরিশাল
৩। মোঃ জীবন (১৯), জেলা নওগাঁ
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—
১টি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১৪-৩০২৯)
Clobetasol Propionate & Gentamicin Sulphaphte Zydus Clop-G Cream: ২,৭৮০ পিছ (মূল্য: ১০,৯২,০০০ টাকা) Mamaearth Earth Rice Dewy Face Wash: ১২,৪৮০ পিছ (মূল্য: ৪৬,১২,৬০৮ টাকা) Prem Dulhan মেহেদী: ১১,৮৮০ পিছ (মূল্য: ১,৮৭,২০০ টাকা) Gillette Wilkinson Sword ব্লেড: ১২,০০০ পিছ (মূল্য: ২,৪০,০০০ টাকা) Pond’s Bright Beauty Anti Dullness Face Wash: ৪৮০ পিছ (মূল্য: ১৪,০৪,৪৮০ টাকা)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-৪৭, তারিখ-৩০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫(ই) রুজু করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।