সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

‎ত্রিশালকে অপরাধমুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ওসি মনসুর আহাম্মদ।

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত

‎
‎
ইকবাল হোসেন,ময়মনসিংহ।
‎
‎ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ ত্রিশাল উপজেলাকে অপরাধ, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
‎
‎ত্রিশালবাসীর শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে গ্রহণ করেছেন একাধিক কার্যকর পদক্ষেপ। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে ওসি মনসুর আহাম্মদ ও তার নেতৃত্বাধীন পুলিশ সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্য। নিয়মিত অভিযানের ফলে এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
‎
‎এছাড়া, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের প্রতি নজরদারি বৃদ্ধি পেয়েছে।
‎
‎ওসি মনসুর আহাম্মদের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। মাদক বিরোধী অভিযানে ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকায় সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির মতো অপরাধগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয় ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।
‎
‎ত্রিশাল থানার একাধিক সূত্র জানিয়েছে, ওসি মনসুর আহাম্মদ প্রতিদিনই জনগণের সাথে সরাসরি মতবিনিময় করছেন, শুনছেন তাদের সমস্যার কথা, এবং দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানে উদ্যোগ নিচ্ছেন।
‎
‎স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষ ওসি মনসুর আহাম্মদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর চলমান কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
‎
‎ওসি মনসুর আহাম্মদ বলেন, “ত্রিশাল আমার দায়িত্ব, এই উপজেলা থেকে অপরাধের শিকড় উপড়ে ফেলাই আমার লক্ষ্য। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। আমি চাই ত্রিশাল হোক একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা।”
‎
‎তিনি বলেন।আরও বলেন “আমার লক্ষ্য ত্রিশালকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা, যেখানে জনগণ নির্ভয়ে বসবাস করতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
‎
‎স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠন ওসি মনসুর আহাম্মদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, তার নেতৃত্বে ত্রিশাল থানার কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা, যার সুফল পাচ্ছে সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park