সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে গদারবাগ এলাকা হতে র‍্যাব-১০ কর্তৃক ১১০ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

রানা মাহমুদঃ

আনুমানিক তেত্রিশ লক্ষ টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কেরানীগঞ্জে র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী অভিযান এবং সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধে অসামান্য ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের সাফল্য উল্লেখযোগ্য।

এরই ধারাবাহিকতায় গতকাল ৩১/০৮/২০২৫ তারিখ ভোর আনুমান ০৪.৩০ ঘটিকায় র‍্যা-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউনুস (৩৩), পিতা- একুব আলী হাওলাদার, সাং- বাদল পাড়া, চরামদ্দি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি সাং- বাপ্পি হাজীর বাড়ী, আড্ডা রেষ্টুরেন্ট গলি, গদাবাগ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান, চৌকস পরিকল্পনা ও পেশাদারিত্বের ফলে প্রতিনিয়তই দেশে বড় বড় অপরাধ চক্র ভেঙে পড়ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের সফলতা অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য নিষিদ্ধ মাদক উদ্ধার এবং পেশাদার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র‍্যাব দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park