মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলকে নিয়ে বিতর্কিত থামসেই না

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরা পাগল (৮৫) এর কবরকে কেন্দ্র করে মানুষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি ও তৌহিদী জনতার আয়োজনে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস আলী মোল্লা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যাক্ষ মোহিত হীরা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপি’র সভাপতি মোঃ কাশেম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ইদ্রিসিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি শামসুল হুদা, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ, বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাইদ সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও তৌহিদী জনতা প্রমুখ।

জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস আলী মোল্লা বলেন, ইমাম মেহেদী দাবীদার নুরার পাগলের মাজার ও কবর নিয়ে আমাদের তিনটি দাবি ছিল, তিনটি দাবির মধ্যে দুটি দাবি মেনেছে ও একটি দাবি বাকি আছে সেটি হলো ১২ ফুট উঁচু স্থানের কবর নিচু করতে হবে। ইতিমধ্যে জেলা প্রশাসকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে, সেখানে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিল। নুরাল পাগলের পরিবার গত শুক্রবার পর্যন্ত সময় নিয়েছিল, সেটি মেনে পুনরায় আরো এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সময় নিয়েছে। এই বৃহস্পতিবারের মধ্যে যদি কোন সমাধান না হয় তাহলে শুক্রবার বিক্ষোভ মিছিলের ডাক দেয়ার হুশিয়ারি দেন তৌহিদী জনতা, বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন কর্মসূচী দেয়ার ঘোষণা দেন তৌহিদী জনতা একতাবদ্ধ হয়ে প্রয়োজনে মার্চ টু গোয়ালন্দ কর্মসূচি ঘোষণা করবেন বলে মন্তব্য করেন বক্তারা, হাজার হাজার তৌহিদী জনতা ও মুসলিম এক হবে বলে মন্তব্য করেন , গোয়ালন্দের বুকে ইসলামের শরীয়তে পরিপন্থী কোন নুরাল পাগলের মাজার রাখা হবেনা না । এবং ইমাম মেহেদী দাবিদার নূরালের মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে বিশেষ কায়দার এই কবর টি ভেঙ্গে চুরমার করে দেয়া হবে।
২৩ আগস্ট ভোর রাতে বার্ধক্য জনিত কারণে মারা যায় নুরাল পাগল,গোয়ালন্দ পৌর শহরের ৫ নং ওয়ার্ডে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে কাবা শরীফের আদলে বিশেষ কায়দায় দাফন করেন নুরাল পাগলের,তাতেই ফুসে ওঠেন তৌহিদী জনতা । আশির দশকের শেষের দিকে বিতর্কিত আলোচনায় এসে পরে গোয়ালন্দর নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন এই পাগল, মৃত্যুকালে রেখে গিয়েছেন দুই পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান এবং কয়েক হাজার ভক্তবৃন্দ , তবে সকল অভিযোগ অস্বীকার করেন নুরাল পাগলের ভক্তরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park