
রানা মাহমুদঃ
গোপালগঞ্জে কাশিয়ানী থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা পরিবহন ডাকাত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি)’র দিক নির্দেশনায় সাহসি ও কর্তব্য পরায়ন অফিসার এসআই নুর আলম তার সংগীয় ফোর্স সহ পুলিশের চৌকস একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পরিবহন ডাকাত চক্রকে গ্রেফতারের উদ্দেশ্য একটি অভিযান পরিচালনা করেন এবং ডাকাত চক্রের সক্রিয় সদস্য রুবেল নামের এক যুবককে গ্রেফতার করে।
জানা যায়, রুবেলের বাড়ি বরিশাল ভোলার চরফ্যাশন থানায়। রুবেল দীর্ঘদিন যাবৎ এই পরিবহন ডাকাত দলের সাথে জড়িত।
তার নামে এর আগেও কাশিয়ানী থানায় সয়াবিন তৈল ভর্তি ট্রাক ডাকাতির একটি মামলা রয়েছে।
রুবেল ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে চলাচলরত বিভিন্ন পন্যবাহী ট্রাক ডাকাতি করে ব্যবসায়ীদের নিঃস্ব করে দিয়েছেন।
সে টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের বিভিন্ন ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছে।
এর আগে সে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থাকতো এবং সেখান হতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় পন্যবাহী ট্রাক লরি, পিকআপ ডাকাতি করে আসছিল, সর্বশেষ কাশিয়ানি থানায় তাকে পন্যবাহী ট্রাক মামলায় গ্রেফতার করা হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ও এসআই নুর আলম জানান, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।