মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় বগুড়ার শাজাহানপুরে হাজার হাজার জনতার ঢল

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে বিকালে মাঝিরা বন্দর থেকে শুরু হওয়া বিশাল র‍্যালি ঢোল-বাদ্য ও স্লোগানে মুখরিত হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ভাইয়ের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও বগুড়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা যুবদলের সাধারণ আবু হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল ও ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি ও ক্যাপ পরে হাজার হাজার নেতাকর্মী নেচে-গেয়ে অংশ নেন এ আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষও সমবেত হলে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park