
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১লা সেপ্টেম্বর) বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল র্যালি বের করা হয়। এতে শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃত্বে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানিও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রা তাদের বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল স্মরণ করার দিন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন করে শপথ নেওয়ার দিন। তারা অবিলম্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশ ও র্যালিকে কেন্দ্র করে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, শ্লোগান ও মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।