
মানিকগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ঘিওর উপজেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক আলোকবর্তিকা, বিএনপির প্রয়াত মহাসচিব এড. খোন্দকার দেলোয়ার হোসেনের সুযোগ্য জ্যেষ্ঠপুত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, জেলা বিএনপির সম্মানিত সদস্য, পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্বের অধিকারী, মানিকগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, ঘিওর-দৌলতপুর-শিবালয়ের নন্দিত জননেতা অধ্যাপক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষ।
আলোচনা সভায় অধ্যাপক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন,
“সুদীর্ঘ পথচলা ও ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দেশ ও জাতি আজ যে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে, তা অবশ্যই বিএনপিরই অবদান। সেই গণমানুষের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় ১৭ বছর পর মন খুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত প্রাণপ্রিয় সংগঠন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি, যা আমাদের জন্য গৌরবের।”
আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিএনপির ঐতিহ্য, সংগ্রাম ও অর্জন স্মরণ করে আগামীতে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।