মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জনপ্রিয় শিক্ষক গৌর চন্দ্র পাল আর নেই

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষাঙ্গন ও সংস্কৃতিচর্চার এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। এলাকার সর্বজন শ্রদ্ধেয়, জনপ্রিয় শিক্ষক গৌর চন্দ্র পাল (গৌর মাস্টার) আর আমাদের মাঝে নেই। বার্ধক্যজনিত কারণে তিনি আজ মঙ্গলবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গৌর চন্দ্র পাল তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক হিসেবে বর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০২ সালে সেখান থেকেই অবসর গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে তিনি শুধু শিক্ষার্থী নয়, অভিভাবক এবং সহকর্মীদের কাছেও অশেষ সম্মান অর্জন করেছিলেন।

শিক্ষা জীবনের পাশাপাশি তিনি সংস্কৃতিচর্চায় ছিলেন গভীরভাবে নিবেদিত। তিনি আজীবন নাটক ও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। একজন গুণী শিল্পী হিসেবে কালিহাতীর সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অমলিন।

অবসর গ্রহণের পরেও তিনি শিক্ষার্থীদের প্রতি টান ছেড়ে যেতে পারেননি। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা সদরে ইসলামিক কিন্ডার গার্ডেনে গান শেখানোর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে তিনি কেন্দ্রীয় সাধুসংঘের সাধু পরিষদের একজন সাধু হিসেবে স্বীকৃতি লাভ করেন, যা তাঁর ধর্মপরায়ণতা ও মানবিক জীবনের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

গৌর মাস্টার ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ, বিনয়ী ও মানবিক মানুষ। দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানোই ছিল তাঁর জীবনের অন্যতম নীতি। তাঁর চলে যাওয়া কালিহাতীর শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।

তিনি দুই ছেলে, তিন মেয়ে, অসংখ্য নাতি-নাতনি এবং বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা আজ গভীর শোকাভিভূত।

মানবিক গুণাবলী, শিক্ষা ও সংস্কৃতিতে নিবেদিতপ্রাণ এই মহৎ মানুষটির শূন্যতা কালিহাতী দীর্ঘদিন অনুভব করবে। এলাকার মানুষের মুখে মুখে একটাই কথা— “গৌর মাস্টারের মতো গুণী শিক্ষক ও সৎ মানুষ আর নেই।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park