
স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার সাভার হেমায়েতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১ (এক) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
জানা গেছে, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডিবি (উত্তর)-এর একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
১। মেহেদী (৩০), পিতা মৃত আলতাফ, মাতা মৃত জোবেদা, সাং-নয়াপাড়া, চর সূত্রাপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া। বর্তমানে সাং-জয়নাবাড়ি (রংপুর বাজার), থানা-সাভার, জেলা-ঢাকায় বসবাস করছিল।
২। মোঃ রুবেল (৩০), পিতা মোঃ জসিমুদ্দিন, মাতা রওশনারা বিবি, সাং-শ্যামপুর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ। বর্তমানে সাং-জয়নাবাড়ি পূর্বপাড়া (বেপারিপাড়া রাজ্জাক সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা এলাকায় ভাড়া বাসায় থাকত।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী চলমান এ অভিযানে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।