সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাজাহানপুরে পরিচ্ছন্ন রাজনীতিবিদ এনামুল হক এনামকে দলে ভেড়ানোর দাবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার
শিবলু রহমান :

বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এনামকে স্থানীয়ভাবে একজন সদালাপী, হাস্যোজ্জ্বল ও ক্লিন ইমেজের নেতা হিসেবে গণ্য করা হয়। তবে দলীয় গ্রুপিংয়ের কারণে দীর্ঘদিন তিনি সক্রিয় রাজনীতির মূলধারা থেকে দূরে রয়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ক্লিন ইমেজের নেতৃত্বকে পুনরায় দলে সম্পৃক্ত করা জরুরি। এতে দলের ভাবমূর্তি ইতিবাচক হবে এবং জনগণের আস্থা অর্জন সহজ হবে।

তাদের অভিযোগ, বর্তমানে দলে নানা ধরনের চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও অসৎ শ্রেণীর লোকজন প্রবেশ করায় সাধারণ মানুষের মধ্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই দলের হাইকমান্ডের প্রতি আহ্বান—অসৎ ব্যক্তিদের দল থেকে ছেঁটে ফেলে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতাদের সামনে নিয়ে আসতে হবে।

অনেকেই মনে করছেন, দলের প্রয়োজনে মোঃ এনামুল হক এনামের মতো ক্লিন ইমেজের নেতাদের খুঁজে বের করে মাঠে কাজে লাগানো গেলে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ইতিবাচক আমেজ সৃষ্টি হবে। এর ইতিবাচক ফল আসন্ন নির্বাচনে প্রতিফলিত হবে।

উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বলেন, ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। সামনে উপজেলা নির্বাচন রয়েছে। এখনই যদি দলকে ঢেলে সাজানো না যায়, তবে এর নেতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এবং দলকে চরমভাবে খেসারত দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park