সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাজাহানপুরে বার আঞ্জুলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুর উপজেলার বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বারআঞ্জুল বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।
বিএনপি নেতা নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, প্যালেন চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী, যুগ্ম আহ্বায়ক রেজাউল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও তোরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুরাদ মেম্বার, উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান, ফরহাদ হোসেন ও মমিন প্রমুখ।
এছাড়াও বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের আব্দুল কাইয়ুম, সবজি, আরাফাত, জয়, রাসেল ও মাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে আবুল বাশার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশ ও গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য রক্ষায় সহায়ক হবে।
উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠে ও এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে পারতেখুর একতা যুব সংঘকে ২ গোলে পরাজিত করে জয় লাভ করে নয়মাইল স্পোর্টিং ক্লাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park