
আহাজ উদ্দিনঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে দুর্দান্ত সাফল্য: ৬ বোতল মদসহ ১১প্রাই লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরায় ও কলারোয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। এ অভিযানে ৬ বোতল মদসহ আনুমানিক ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি’র তৎপরতা ও কঠোর নজরদারির ফলে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি চৌকস দল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের কাছ থেকে ৬ বোতল মদ এবং উচ্চমূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে নানা ধরনের নিষিদ্ধ ও অবৈধ দ্রব্য |