
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডেমাজানি সরকারি কমরউদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজ কর্তৃক একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নানান শিক্ষা, নৈতিকতা ও জীবন গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আবু বকর, ইংরেজি বিষয়ের প্রভাষক আব্দুল ওয়াহেদ, বাংলা বিষয়ের প্রভাষক সুজন কুমার পাল, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম, এবং বাংলা বিষয়ের প্রভাষক আলমগীর হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুহুল আমিন তোহা ও আব্দুল হান্নান ডালিম। এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করেন।
অনুষ্ঠানের আলোচকবৃন্দ শিক্ষার্থীদেরকে অধ্যবসায়, সততা ও শিক্ষার মাধ্যমে নিজেদের জীবনে সফলতা অর্জনের আহ্বান জানান। শেষে শিক্ষার্থীদের মাঝে এক ইতিবাচক শিক্ষার পরিবেশ সৃষ্টির প্রত্যয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।