মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাউদকান্দিতে ঝটিকা মিছিল চলা কালে পাঁচ জন কে আইনের কাছে সোর্পদ।

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
মোল্লা জসিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৬/০৯/২০২৫ইং- দুপুর বেলায় দাউদকান্দির ধীতপুর এলাকায় থেকে ৫জন কে, যুব দল ও ছাত্র দল সহ মিছিল কারীদের আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে থাকেন। দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা হটাৎ আজ দুপুরে মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ফেইসবুক লাইভে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নির্দেশ দেন তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করার জন্য। পরে যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা মহাসড়কের ধীতপুর থেকে ছাত্রলীগের ৫জনকে ধরে পুলিশে সোপর্দ করেন।দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ৫জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের ছেলেরা ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park