
রানা মাহমুদঃ
আমতলী থানাধীন কাউনিয়ায় মাদক সেবনের দায়ে মো: আলী হোসেন (২৫) নামের এক যুবককে তিন মাসের কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
গত ১৮/৯/২৫ ইং তারিখ রাত ১১:৩০ ঘটিকায় আমতলী থানাধীন কাউনিয়ার “নতুন জীবন” এনজিও অফিসের সামনে হতে মাদক সেবনরত অবস্থায় মো: আলী হোসেন (২৫) পিতা: মো: বশির হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো: আলী হোসেন (২৫)
চাওড়া ৪নং ওয়ার্ড থানা আমতলী জেলা বরগুনার বাসিন্দা।
আমতলি থানা সূত্রে জানা যায় আলী হোসেন দির্ঘদিন যাবৎ মাদক দ্রব্য সেবন ও বিক্রির সংঙ্গে জড়িত ছিল।
গ্রেফতারের পর আসামি আলী হোসেনের ডোপ টেষ্ট করা হয় এবং ডোপ টেষ্টের রেজাল্ট পজিটিভ আসলে আমতলির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোট পরিচালনা করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা সহ অনাদায়ে আরও ৫ (পাচ) দিনের কারা দন্ড প্রদান করেন।