
রানা মাহমুদ:
২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১১.৩০ টায় মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ইন্দুরকানি থানাধীন কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।
এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব বায়োজীদ ইসলাম, অফিসার ইনচার্জ ইন্দুরকানি থানা, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।