সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির প্রতিবাদে ৪ দফা দাবিতে শিল্প ও বণিক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

পাবনা জেলা প্রতিনিধি
মোঃ গোলাম মোস্তফা :

পাবনার ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর কাছে প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতি। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, গত ৪ সেপ্টেম্বর রাতে ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম. হানিফ বাবলুর অফিসে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি , পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব হোসেন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বণিক সমিতির নেতারা বলেন, এটি স্পষ্ট চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। ব্যবসায়ী সমাজ কোনোভাবেই চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না—প্রয়োজনে রক্ত দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে শিল্প ও বণিক সমিতি চার দফা দাবি উত্থাপন করে—১. মোতালেব হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। ২. ভুক্তভোগী ব্যবসায়ী এ.কে.এম. হানিফের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৩. রাজনৈতিক দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে মোতালেব হোসেনকে সব পদ থেকে বহিষ্কার। ৪. ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে ভাঙ্গুড়া বাজারে স্থায়ী বিশেষ পুলিশ টহল ব্যবস্থা জোরদার।

নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা অবস্থান কর্মসূচি, বাজার বন্ধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। এর দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন—এ.কে.এম. হানিফ বাবলু, হাফিজ উদ্দিন বাহার, মাসুম হোসেন, আলহাজ্ব আবু বক্কার, আব্দুল জলিল, আক্কাস আলী, আশরাফ আলী, মোহাম্মদ সেলিম, আব্দুল মতিনসহ সমিতির নেতৃবৃন্দ।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন, যুবদল নেতা আশরাফ আলী, আব্দুল আলীম, মো. জামাল উদ্দিন, কৃষকদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, সাবেক কমিশনার শহিদুল ইসলাম এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী।
ব্যবসায়ী নেতারা ঘোষণা দেন, “চাঁদাবাজি বন্ধ করো, ব্যবসায়ী সমাজকে বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park