
মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার নগর জে, এম কামিল স্নাতকোত্তর মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোহা. জাহাঙ্গীর হাসান।
ফলাফলে দেখা যায়— (আলিম-ফাজিল) অভিভাবক সদস্য পদে বিএনপি প্যানেলের প্রার্থী রহমত আলী খন্দকার ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর পেয়েছেন মাত্র ২১ ভোট।
অন্যদিকে, (ইবতেদায়ী-দাখিল) অভিভাবক সদস্য পদে বিএনপি প্যানেলের অপর প্রার্থী সুলতান মিঞা ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ পেয়েছেন ৯৩ ভোট।
দুই পদেই বিএনপি প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে।