সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

ঢাকা জেলার ধামরাই থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ধামরাই থানার একটি চৌকস টিম ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১০টা ২০ মিনিটে ধামরাই থানাধীন কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে আরাফাত হোটেলের সামনে থেকে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ আক্তার হোসেন (৪২), পিতা- মৃত ফুল মিয়া, মাতা- মৃত হাতুনা নেছা, সাং- চন্ডিদুয়ার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
২। মোঃ হুমায়ুন কবির (৫৫), পিতা- মৃত রঙ্গু মিয়া, মাতা- মৃত রাজিয়া বেগম, সাং- আলমপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২৭-৯৯০১ নম্বরের প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে এসময় আরও একজন আসামি কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা নং-৪২, তারিখ-২৬/০৯/২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park