সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বগুড়ায় মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :


‎‎বগুড়ায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর বগুড়া জেলা শাখার উদ্যোগে “গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎গত ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আছর বগুড়া শহরের ‘জুলাই স্তম্ভের’ সামনে সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনায় বগুড়া জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমদ সরকার এর সভাপতিত্বে এ মানববন্ধন পালন করা হয়।

‎মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় শুব্বান বিষয়ক সেক্রেটারি শাইখ মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের মজলিসে ক্বারারের সদস্য শাইখ হাফিয আব্দুর রউফ।
‎এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের প্রমুখ শুব্বান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, “শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।”

‎এসময়, বক্তারা সাম্প্রতিক প্রজ্ঞাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের এই প্রজ্ঞাপন জনমানুষের সেন্টিমেন্ট বিরোধী এবং পতিত স্বৈরাচারের মতন একগুঁয়েমি আচরণের বহিঃপ্রকাশ। অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী প্রজন্মের মধ্যে ধর্মহীনতার ব্যাপক প্রসারের আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park