মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লামায় ইয়াবার বড় চালান নিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৪

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

লামা থানা পুলিশ ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন। এদের মধ্যে ৩ জন নারী। রোববার এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। ধৃতরা হলো, মোঃ হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) ও শাহানু আক্তার (৩৫)। চারজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করেছে কোর্টে চালানকরা হয়।

সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লামা থানাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীস্থ হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে থেকে ইয়াবাসহ আসামীদেরকে আটক করা হয়। ধৃত মাদক পাচারকারীদের মদ্যে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিকর। তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানাগেছে। ২৮ সেপ্টেম্বর ইয়াবা ট্যাবলেটসহ তারা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশীতে অবস্থানকালে স্থানীয়রা আটক করে লামা থানাধীন কুমারী পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে, এসআই জামিল আহমদের নেতৃত্বে মাদক কারবারীদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park