সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ময়মনংসিহের ত্রিশালে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, ইকবাল হোসেন
ময়মনসিংহ :

‎বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও ত্রিশাল আসনের হাতপাখার মননয়োন প্রত্যাশি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ সাহেবের দিক নির্দেশনায় এবং বালিপাড়া ইসলামি আন্দোলনের সকল নেতা-কর্মীদের আর্থিক সহযোগিতায় বালিপাড়া ইউনিয়নের বিয়ারা আমিয়ান ডাংগুড়ি হাজি নিয়ামুল কক সাহেব এর বাড়ি থেকে বুইদ্দা হাজী বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী একটি রাস্তা মেরামত করা হয়েছে।
‎
‎দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানি জমে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
‎
‎স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারা জানান, জনগণের সুবিধার্থে এবং চলাচল স্বাভাবিক করতে সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা মেরামতের উদ্যোগ নেন। তাদের সহযোগিতায় ধীরে ধীরে রাস্তাটি চলাচল উপযোগী করে তোলা হচ্ছে।
‎এতে স্থানীয় সাধারণ মানুষও অংশগ্রহণ করে।
‎
‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থার কারণে এলাকায় যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ইসলামী আন্দোলনের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
‎
‎এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “রাস্তা সংস্কারের ফলে আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হলো।”
‎
‎
‎এই সময় উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুল্লাহ হাবিব,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তফা,ইসলামি আনন্দোলন ত্রিশাল পৌর শাখার সেক্রেটারি  হাফিজুল ইসলাম, ইসলামি আনন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদী,সহ সভাপতি হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ,
‎সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাদিউজ্জামান সানি
‎ইসলামী শ্রমিক আন্দোলন বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম লাল মিয়া, সহ সভাপতি আব্দুল মোমেন, এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কাসেম কেরানি, ইউনুস, মাওলানা আব্দুল মোমেন
‎
‎সংগঠনের নেতারা আরও জানান, জনগণের পাশে থেকে মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park