সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় পরিবার ও গরীব,মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ।

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
ন‌ওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠীর সম্প্রদায় ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়নের জন্য ক্ষুদ্র জাতিসত্তা নৃ- গোষ্ঠীর সম্প্রদায় ভুক্ত ব্যক্তি ও কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, গরিব, অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
অদ্য ৩০/০৯/২০২৫ইং রোজ মঙ্গলবার দুপুর ১২:০০টায়, নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে সরকার যথাসাধ্য সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করে আসিতেছে । এই অর্থ গুলো আপনাদেরকে যথা উপযুক্ত কাজে লাগিয়ে আপনাদেরকে স্বনির্ভর হতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, নিয়ামতপুর উপজেলা কে আমি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাই কোন সম্প্রদায় বা,কোন গোষ্ঠীর লোক পিছিয়ে থাকলে হবে না, আমাদের সকলের প্রচেষ্টায় নিয়ামতপুর একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে । আর এই জন্য সকল সম্প্রদায় ,সকল গোষ্ঠী ,সকল শ্রেণীর মানুষকে এক সঙ্গে কাজ করতে হবে।
নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সম্প্রদায় ভুক্ত ২৫৩ জন অসহায় পরিবার ও গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে ২০০০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় । এর মধ্যে ১৫৩ জন গরীব, অসহায়, মেধাবী, কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কে ২০০০ টাকা করে প্রদান করা হয় ।এবং ১০০ জন অসহায় গরিব পরিবারকে ২০০০ করে টাকা প্রদান করা হয়েছে । উক্ত টাকা উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন তুলে দিয়ে উদ্বোধন ঘোষণা করেন, পরে সমাজসেবা অফিসার মহোদয় পর্যায়ক্রমে সকলকে টাকা প্রদান করেন। নিয়ামতপুর উপজেলার ‌‌২৫৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের লোকের মাঝে ৫,০০৬,০০ টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park