সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চাটমোহরে র‌্যাবের অভিযানে বিদেশী রিভলবারসহ যুবক আটক

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

পাবনা জেলা প্রতিনিধি
মোঃ গোলাম মোস্তফা :

পাবনার চাটমোহর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর বিশেষ অভিযানে একটি বিদেশী রিভলবার ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুয়াবাসী গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত যুবকের নাম রিপন মন্ডল (২৬)। তিনি ওই গ্রামের আদম মন্ডলের ছেলে।

র‌্যাবের পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক জানান, র‌্যাব-১২, সিরাজগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার কুয়াবাসী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রিপন মন্ডলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী রিভলবার এবং গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার এনামুল হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মন্ডল অস্ত্রটি নিজের কাছে রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “রিপন মন্ডলকে আটক করার পর অস্ত্রসহ চাটমোহর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রিপন মন্ডল কিছুদিন ধরে এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। র‌্যাবের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাবনা জেলায় অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানে র‌্যাব ও পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park