রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ/ণ্ডি/ত লা/শ। আ/ট/ক-১ গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ সফল অপারেশনের পর সুস্থ আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি কেএম বাবর সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা-VARDS” হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে হাজারো যাত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ খান

কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বর্ডার একাদশ চ্যাম্পিয়ন।

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

মোঃ শওকত হোসেন তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কলাপাড়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম বাদুরতলী এলাকায় অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

ফাইনাল খেলায় বর্ডার একাদশ ও স্বপ্নের বাগান একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলার সময়ে ১-১ গোলের ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে বর্ডার একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে মাঠে ছিল স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড়।

এ সময় উপস্থিত ছিলেন-কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, জাকির হোসেন সিকদার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার,টিয়াখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), টুর্নামেন্ট খেলার আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি বশির উদ্দিন হাওলাদার,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরে এলাহী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park