
স্টাফ রিপোর্টার
মোঃ শিবলু রহমান :
গত শুক্রবার অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা হতে বগুড়াগামী ১টি পিকআপ কারে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় এবং র্যাব সদরদপ্তর ইন্ট উইং এর সহযোগীতায় আজ ১১ অক্টোবর র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল বগুড়া শাজাহানপুর মাঝিরা ইউনিয়নের সাজাপুর মৌজার টিএমএসএস সিএনজি পাম্পের সামনে ঢাকা টু বগুড়াগামী হাইওয়ে পাকা রাস্তার রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ রিপন (২৫), পিতা মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ নুরজাহান, বর্তমান সাং-আনারপুর, ইউপি-রোহিতপুর থানা-কেরানীগঞ্জ মডেল থানা, জেলা-ঢাকা, স্থায়ী সাং ফতেপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর, মোঃ ইয়াছিন (২৩), পিতা মোঃ লোকমান, মাতা-মোছাঃ রুজিনা, সাং-শাহাপুর, ইউপি-রোহিতপুর, থানা-কেরানীগঞ্জ মডেল থানা, জেলা-ঢাকাদ্বয়কে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি নীল রংয়ের পিকআপ, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১২-৭১০২, ২ টি বাটনমোবাইল, ২টি সিম ও নগদ ২৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।