সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাপলা পাবো না, এটা আমরা বিশ্বাস করি না : ময়মসিংহে সারজিস আলম।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

ইকবাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক সারজিস আলম বরেছেন, ‘শাপলা না পাওয়ার যেহেতু কোনো আইনগত কারণ নাই, শাপলা পাব না আমরা এটা বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘এটা যদি করে, আমাদের সাথে স্বেচ্ছাচারিতা করবে, অন্যায় করবে এবং জবাবদিহিতার বাইরে গিয়ে যে আচরন সেটা করবে। এটা আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হইতে দিব না। এটার জন্য যদি এনসিপির রাজপথে লড়াই করতে হয়, এনসিপি সে লড়াই করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটরিয়ামে এনসিপি ময়মনসিংহ জেলার সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার পর তিনি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সারজিস আলম বলেন, ‘যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন এই বাংলাদেশ কখনই স্বাধীন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, ‘আমরা সংগঠনিক সক্ষমতা বৃদ্বির জন্য কাজ করছি। বিগত সময়ের যে কালচার টাকার বিনিময়ে নমিশন, আমরা সেই করাপটেড কালচারে যেতে চাই না। তাই আমরা জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই। আর বিশ্বাস করি আমাদের ত্যাগী নেতা কর্মীদের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে প্রত্যেকটি আসনে আমরা জিতে আসার মতো সেই ধরনের যোগ্য প্রার্থীদের নমিনেশন দিতে পারবো।

তিনি বলেন, ‘শাপলা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশ নিবে।’ ‘কয়েকটি সিটের জন্য এনসিপি কারো সাথে ঐক্য করবে, এনসিপি সেটা বিশ্বাস করে না।’
তিনি বলেন, ‘আমরা উচ্চ কক্ষে পিআর চাই। নিম্ন কক্ষে পিআর চাই না।’

সভায় আরো বক্তব্য দেন অ্যাডভোকেট জাবেদ রাসিন, আশিকিন আলম, এটিএম মাহবুবুল আলম, আবু রায়হান, মাহমুদুর রহমান সোহেল মাসুদ রানা, মেহেদী হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park