মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার প্রদান

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্মারকফলক ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে। তাদের সঠিক শিক্ষা ও অনুপ্রেরণা দিতে পারলে ভবিষ্যতে তারা দেশকে এগিয়ে নিতে পারবে। প্রোটেক্টিভ ইসলামী লাইফের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সন্তানদের প্রতি দায়িত্বশীল হোন, তাদের সময় দিন এবং তাদের মধ্যে মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। তিনি বলেন, বৃত্তি শুধু একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণা। আমাদের সন্তানরা যেন সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিতে পারে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও পরামর্শ দেন, সন্ধ্যার পর বাচ্চাদের বাইরে যেতে না দেওয়া ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা উচিত, এতে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ। সভাপতিত্ব করেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি পরিচালক কাশেম মিয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুঁইয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম ও উন্নয়ন প্রশাসন কর্মকর্তা মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারকফলক ও সনদপত্র তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park