সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন।

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

“হাত ধোয়ার নায়ক হোন” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার প্রদর্শনীর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কালীগঞ্জ কার্যালয়ের আয়োজনে আয়োজিত র‌্যালিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালিটি পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার শিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং বলেন,

“হাতের মাধ্যমে অনেক জীবাণু ছড়ায়। তাই খাবারের আগে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ-বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জেসমিন আরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও উপজেলা পরিষদের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park