সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী রাজিব হোসেন রাজু দক্ষিণ কেরানিগঞ্জ হতে গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

রানা মাহমুদঃ

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশে ঢাকা জেলা পুলিশের দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ১৯/ ১০/২৫ তারিখ ভোরে একটি ডাকাতি ও ছিনতাই বিরোধী অভিযান পরিচালনা করেন ।

উক্ত অভিযানে কেরানীগঞ্জের আলোচিত পেশাদার ডাকাতি ও ছিনতাইকারী দলের মুল হোতা
মোঃ রাজিব হোসেন (রাজু) ২৯ ” কে গ্রেফতার করতে সক্ষম হন।
রাজু কেরানীগঞ্জ আব্দুল্লাপুরের করেরগাঁওয়ের বাসিন্দা, তার পিতা মৃত সলু কামাল ওরফে কামাল হেসেন ওরফে সোলায়মান মাদবর ওরফে দুলু মাদবর। মাতার নাম, মাফিয়া বেগম।

গত ১৬ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ৯ঃ৫০ ঘটিকার সময় দক্ষিণ কেরানীগঞ্জ কদমপুর এলাকার পানি সোধানাগার এর পাশে এরিয়া থ্রি নামের প্লাস্টিক কারখানার ভিতরে কয়েকজন সন্ত্রাসী দল জোরপূর্বক প্রবেশ করে এবং কারখানার ভিতরে থাকা স্টাফদের হাত-পা বেঁধে মারপিট করে ও কারখানার বিভিন্ন মেশিনপত্র সহ কারখানা স্টাফদের মোবাইল ফোন সহকারে প্রায় ১১ লক্ষ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে কারখানা কতৃপক্ষ কেরানীগঞ্জ দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর ৪৩( ১০)২৫, ধারা ৩৯৪ পেনাল কোড রজু হয়।
উক্ত মামলা রজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই( নিরস্র) সুজেল মিয়া এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং ঘটনার সাথে জড়িত প্রধান আসামী রাজুকে ১৯ /১০/২৫ইং তারিখ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানধীন আব্দুল্লাহপুর করেরগাঁও শাক্তা এলাকার চকের মধ্যে জনৈক সেলিম মিয়ার নির্মাণাধীন তিন তলা বিল্ডিং এর দ্বিতীয় তলা হইতে মাদক সেবনরত অবস্থায় পান। তাকে গ্রেফতার করাকালে আসামি সু কৌশলে বিল্ডিং এর ছাদ হইতে নিচে লাফ দেয় আসামির পাশাপাশি এএসআই সুজেল মিয়াও তাকে গ্রেফতার করার জন্য ছাদ হইতে লাফ দিলে এএসআই সুজল তাহার বাম হাত ডান পা কোমর ও মুখমণ্ডলসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।

আসামি সেখানে পড়ে গিয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে এস আই সুজেল আসামিকে অনেক শ্বাসরুদ্ধকর অবস্থা এবং জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতার করতে সক্ষম হন।
এই অভিযানে এএসআই সুজেলের সংগীয় কনস্টেবল আলমাস ও মেহেদী হাসান সহ মামলা তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ জামান সহ অনেকেই গুরুতর আহত হন। গ্রেফতার কৃত আসামি এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
সে মুন্সীগঞ্জে হতে ঝিলমিল বাস্তা আব্দুল্লাহপুর এলাকা তার দখলে রেখেছে। আাসামি রাজু
ঝিলমিল এলাকাসহ অন্যান্য অপরাধ প্রবণ এলাকায় ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের মূল হোতা হিসেবে পরিচিত।

কারখানা হতে লুন্ঠিত হওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park