সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জামালপুরে অপহরণের ৯ ঘণ্টার মধ্যে নারী উদ্ধার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মোঃ আল-আমিন:

জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে অপহৃত মোছাঃ বন্যা খাতুন (২৬) নামের এক নারীকে দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মী বন্যা খাতুনকে হাসপাতাল রোড এলাকা থেকে ঢাকা মেট্রো চ-১৫-৯৭৭৬ নম্বরের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। অপহরণের ঘটনাটির ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়।

পরে নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেনের ছেলে মোঃ চাঁন মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই ওসি মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, পুলিশ সদস্য মোঃ কবির হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানী, আবুল হোসেনসহ বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। পুলিশের এই দ্রুত ও সমন্বিত অভিযানে মাত্র নয় ঘণ্টার মধ্যে মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে বন্যা খাতুনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

দ্রুত অভিযানে ভিকটিমকে জীবিত উদ্ধার করায় পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন বন্যার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন,
“জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব ও তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এই ধারা অব্যাহত থাকবে।”

জেলা পুলিশ, জামালপুর — নিরাপদ সমাজ গঠনে জনগণের পাশে সারাক্ষণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park