সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সিলেটের বিশ্বনাথে চুরি হওয়া ৬ অটোরিকশা উদ্ধার, চেহারা পরিবর্তনের কারিগর আটক।

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩০১ বার পঠিত

ফারুক আহমেদ
বিশেষ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে চুরি হওয়া অটোরিকশার চেহারা পরিবর্তনের ওয়ার্কশপে অভিযান চালিয়ে ৬টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌরসভার পূর্ব জানাইয়া গ্রামের শরিফ উদ্দিনের বাড়িতে থাকা ওয়ার্কশপ থেকে প্রথমে ৫টি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় চুরির অটোরিকশার চেহারা পরিবর্তনের কারিগর জুয়েল আহমদ (৩৬)কে আটক করে পুলিশ। তিনি পৌরসভার রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে ও শরিফ উদ্দিনের ভাগনে।

পরে জুয়েল আহমদের স্বীকারোক্তিতে পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার তিনতলা বাড়ি থেকে আরও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৬টি অটোরিকশাই নাম্বারবিহীন।

আটক জুয়েল আহমদ পুলিশকে জানায়, বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে তার কাছে নিয়ে আসা হতো এবং ওয়ার্কশপে কাজের মাধ্যমে তাদের চেহারা পরিবর্তন করা হতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী এসআই অনিক বড়ুয়া বলেন, ‘৬টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে, তবে দুটি অটোরিকশা সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এসব অটোরিকশার কাগজপত্র যাচাই-বাছাই চলছে।’

তিনি আরও জানান, চুরির সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park