সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে চুরিকৃত ০৩ টি মোবাইলসহ আসামি অনিক হোসেন (২৩)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

রানা মাহমুদ:

রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় ০৩ টি মোবাইল উদ্ধারসহ একজন চোর সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ১৮/১০/২০২৫ তারিখ অনুমান রাত ০২.৫৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার মোঃ আব্দুর রব শেখ (৪২) “মেসার্স আরাফ ট্রেডার্স” নামক একটি মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন এবং ৪টি এয়ারপড যার আনুমানিক মূল্য প্রায় ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং- ২৪, তারিখ- ১৮/১০/২০২৫ খ্রি., ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল ০৯/১১/২০২৫ তারিখ রাত অনুমান ২২.২০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আসামি মো: অনিক হোসেন (২৩), পিতা- লিটন খান, সাং- সজ্জনকান্দা, থানা ও জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ০৩ টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park