সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী ১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা।

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

বাবলু শেখ, রাজবাড়ী:

রাজবাড়ী-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ছিদ্দিকীয়া হাকিমীয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি রাজবাড়ী-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন প্রত্যাশা করছি এবং মনোনয়ন ফরমও কিনেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে দেশের সেবা ও রাজবাড়ী জেলার মানুষের কল্যাণে কাজ করতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, এটি জনগণের সেবার পথ। জুলাই বিপ্লবের চেতনায় আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে নতুন রাজনীতি, নতুন সংস্কৃতি ও ইতিবাচক রাজনৈতিক ধারা।”

তিনি আরও বলেন, “রাজবাড়ী বাসীর ভালোবাসা ও দোয়া চাই। জয়-পরাজয় যাই হোক না কেন, আমি আপনাদের পাশে থাকব। রাজনীতিতে আসার আগেও এ এলাকার মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ।”

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park