মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

র‍্যাব-১০ এর অভিযানে দস্যুতা মামলার আসামি মো: আকাশ মোল্যা (৩০)’কে কেরাণীগঞ্জ হতে গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

রানা মাহমুদ:

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুরে সংঘটিত দস্যুতা মামলার প্রধান অভিযুক্ত মো: আকাশ মোল্যা (৩০)’কে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর একটি চৌকস আভিযানিক দল গ্রেফতার করেছে।

গত ৩০/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় ভিকটিম মো: রাসেল মিয়া (৪৫)’কে পথরোধ করে আসামি মোঃ আকাশ মোল্যা (৩০)’সহ অপরাপর আসামীগণ ভিকটিম’কে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখমসহ এলোপাথাড়ীভাবে মারাধর করে এবং ভিকটিমের নিকট হতে *নগদ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়।* এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং- ০৪, তারিখ- ৩০/০৯/২০২৫, ধারা- ৩৯৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে *গতকাল ১৭/১১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর পশ্চিমদি এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় *আসামি মোঃ আকাশ মোল্যা (৩০), পিতা- ওসমান মোল্যা, সাং- পশ্চিমদি নর্দা, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park