মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শাজাহানপুরে মা ও দুই সন্তানের রহস্যজনক মৃত্যু……

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এক মা ও তার দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের শয়ন ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মোছাঃ সাদিয়া মোস্তারিম (২৪), তার মেয়ে মোছাঃ সাইফা (৩) এবং ৮ মাস বয়সী ছেলে মোঃ সাইফ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শয়নকক্ষে বিছানায় দুই সন্তানের মৃতদেহ এবং ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় সাদিয়া মোস্তারিমকে দেখতে পান তার স্বামী মোঃ শাহাদত হোসেন কাজল (৩০)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বর্তমানে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত। কয়েকদিন আগে তিনি ৭ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, স্বামী–স্ত্রীর মধ্যে হঠাৎ মনোমালিন্য হওয়ায় তিনি পাশের রুমে রাতে ঘুমিয়ে ছিলেন। বর্তমানে মানসিকভাবে অসুস্থ অবস্থায় তিনি পুলিশ হেফাজতে আছেন।
স্থানীয় গ্রামবাসী সুমন জানান, সকালে রান্না শেষে ঘরের দরজা বন্ধ দেখে কাজল ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় লাশ নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত সাদিয়ার স্বজনরা অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা বলেন, স্বামী পাশের রুমে থাকা অবস্থায় কীভাবে মা নিজ সন্তানদের হত্যা করতে পারে, তা বিশ্বাসযোগ্য নয়। তারা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও শান্তি দাবি করেছেন।

খলিশাকান্দি গ্রামের ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে আমরা গিয়ে বিষয়টি থানার পুলিশকে অবহিত করি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শয়নকক্ষে দুই সন্তানের রক্তাক্ত মৃতদেহ এবং ঝুলন্ত অবস্থায় থাকা সাদিয়া মোস্তারিম উদ্ধার করা হয়েছে। পুলিশ তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন,সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park