সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন খালপাড়ের রাস্তা ঝুঁকিপূর্ণ—সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নতুন সাব-রেজিস্ট্রি অফিসের কোলঘেঁষে ঢাকা–খুলনা মহাসড়ক ও ভূষণ রোডের সংযোগকারী অফদা খালপাড়ের গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে মারাত্মক বেহাল অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর দৈনন্দিন চলাচলের অন্যতম ব্যস্ত এই সড়কটি এতটাই সরু যে দুইটি ছোট বাহন একসঙ্গে চলাচল করতে পারে না।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন চাকার রিকশা বা ভ্যান চললে সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে পাশ কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাছাড়া রাস্তার একপাশ খোলা খালের দিকে হওয়ায় অন্ধকারে বা অসাবধানতাবশত পথচারী খালে পড়ে যাওয়ার আশঙ্কা সবসময় বিরাজ করে।

খালসংলগ্ন বিপজ্জনক এ সরু পথ দিয়ে স্থানীয়রা প্রতিদিনই শঙ্কা নিয়ে চলাফেরা করেন। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার ও সম্প্রসারণের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ী অচিন্ত্য কুমার বলেন, “এই রাস্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এত সরু যে দুইটা বাহন একসঙ্গে চলতে পারে না। শিশুরা খালের দিকে পড়ে যাওয়ার ভয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি।”

পথচারী রুবিনা খাতুন বলেন, “খালের দিকে কোনো সুরক্ষা রেলিং নেই। রাতে চলাচল করতে খুব ভয় লাগে। দ্রুত রেলিং স্থাপন ও রাস্তা চওড়া করা জরুরি।”

এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার, যতটুকু সম্ভব সম্প্রসারণ, খালের পাশে সুরক্ষা রেলিং স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।

সড়ক সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, “খালধারের রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ। সড়কটি সংস্কার ও সুরক্ষা রেলিং দেওয়া অত্যন্ত জরুরি। আপনারা পৌরসভায় একটি লিখিত আবেদন করুন, আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park