সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ১১৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

রানা মাহমুদ:

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৭/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পূর্ব হাসাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় ৩৫,৪০০/- (পঁয়ত্রিশ হাজার চারশত) টাকা মূল্যের ১১৮ (একশত আঠারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ স্বপন (৪২), পিতা- মৃত আরফান শেখ, সাং- লক্ষীবিলাশ, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকৃত মোঃ স্বপন (৪২) এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সিরাজদিখান থানায় একটি মামলা রয়েছে।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‍্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park