মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া এলাকায় ঠিকাদার আব্দুল মাজেদ শেখের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আব্দুল মাজেদ শেখ পেশায় একজন ঠিকাদার এবং দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দিনগত গভীর রাতে চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে তার বসতবাড়িতে ৮–১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এসময় বাড়িতে থাকা এক নারী অতিথির কান থেকে জোরপূর্বক দুল ছিনিয়ে নিতে গেলে তার কানের লতি ছিঁড়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে ঠিকাদার মাজেদ জানায় ।

ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী আব্দুল মাজেদ শেখ জানান, “৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এমনকি অতিথির কানের দুল পর্যন্ত ছাড়েনি। ঘটনাটি অত্যন্ত ভয়াবহ, উল্লেখ করেন মাজেদ।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, “ঘটনার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park